মাগুরায় ১২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৮:৩০

শনিবার দুপুরে মাগুরার ঢাকারোড এলাকা থেকে ১২২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। আটক ব্যক্তির নাম হাফিজুর রহমান। সে যশোরের বাগাছড়ার মিজানুর রহমানের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ  মোঃ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া থেকে ফরিদপুরগামী এক মোটরসাইকেল আরোহীকে মাগুরার ঢাকারোড এলাকা থেকে আটক করে থানায় আনা হয়। আটক ব্যক্তির মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের ট্যাঙ্কির ভিতর থেকে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

আরও পড়ুনঃ শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা

এ ব্যাপারে মাগুরা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু