বগুড়া-নওগাঁ মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আদমদীঘির নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবতী সহনের ভাই শ্যামল (৫৫) দুপচাঁচিয়ার আফজাল হোসেন (৪৫) ও অজ্ঞাত (৬৫)। আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের বগুড়ায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ খবর পেয়ে সিএনজি ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, আদমদীঘিমুখি থেকে একটি ডাব বোঝাই সিএনজি মুরইলের দিকে যাচ্ছিল। এ সময় মুরইল থেকে আসছিলো একটি মাইক্রোবাস। মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে সিএনজি এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শ্যামল মারা যায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আফজাল ও অজ্ঞাত বাক্তি মারা যান।
আরও পড়ুনঃ রংপুরের পালিচড়ায় আগুনে ভস্মীভূত ৮ পরিবার, দগ্ধ-১
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। এস আই ফজলুর রহমান ৩ জন ব্যাক্তি নিহতের কথা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু

