সুনামগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনকে আটক করেছে পুলিশ।
নিহত জয়নাল আবেদিন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
তিনি আরও জানান, হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম

