ফুলবাড়ীতে ট্রলির চাকা মাথায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:১৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাকা মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব কাশিপুর গ্রামে। নিহত ওই শিশুর নাম আনারুল হক (৫)। সে ওই গ্রামের আবু সায়েদের ছেলে।

স্থানীয়রা জানান, উত্তর কাশিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ট্রলিচালক রফিকুল ইসলাম ট্রলিতে করে একটি চাকা নিয়ে আবু সায়েদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ট্রলি আসতে দেখে শিশু আনারুল হক ট্রলির পিছনে পিছনে দৌড়াতে থাকে। এ সময় ট্রলির উপরে রাখা চাকাটি হঠাৎ তার মাথায় পড়ে। ঘটনাস্থালেই সে গুরুত্বর আহত হয়।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ‘বড়দের কথা এখন কেউ শুনতে চায় না’

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু