ফরিদপুরের নগরকান্দায় বাসের নিচে চাপা পড়ে মাসুম মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড়ে রবিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, দ্রুতগামী বাসটি পালিয়ে গেছে। মাসুম মিয়া গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুন্সী নারানপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম
