আগুনের ঝুঁকিতে নারায়ণগঞ্জের ৭৫ বিপণী বিতান

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৫:২৮

নারায়ণগঞ্জের বেশির ভাগ মার্কেট নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এ তালিকায় রয়েছে সিটি কর্পোরেশনের মার্কেটসহ বেসরকারি বিভিন্ন বিপণী বিতান। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ১৫টি মার্কেট চিহিৃত করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। সরেজমিনে নারায়ণগঞ্জের ৭৫টি বিপণি বিতান পরিদর্শন করে আগুন ঝুঁকির বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
 
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ মার্কেট গুলোতে কোনো নীতিমালা মানা হয়নি। আগুন নির্বাপক যন্ত্র নেই, পানি নেই, নেই ফায়ার ফাইটিং সিস্টেম। মার্কেটের ট্রান্সফরমার, জেনারেটর, বিদ্যুতের সাব-স্টেশন সব এক জায়গায় স্থাপন করা। বারবার সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিকারের কোনো উদ্যোগ নেন নি সংশ্লিষ্টরা। মারাত্মক ঝুঁকিতে রয়েছে ২০টি মার্কেট। 

ফায়ার সার্ভিস সূত্র মতে, অগ্নি ঝুঁকি প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও অগ্নি আইন (২০০৩) অনুযায়ী ৩০টির বেশি নিয়ম মেনে ভবন নির্মাণ করার কথা। কিন্তু কেউ এসবের তোয়াক্কা করেন না। 

আরো পড়ুন: টেকনাফে অস্ত্র উদ্ধার অভিযানে ৩ রোহিঙ্গা যুবক নিহত

ফায়ার সার্ভিসের অপারেশন উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, জেলার অগ্নি ঝুঁকিতে থাকা ভবন গুলোকে চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে ১৫টি ভবনে অগ্নি ঝুঁকিপূর্ণ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল অগ্নিকান্ডের ঝুঁকিপূর্ণ ভবনে এ সাইনবোর্ড লাগানো হবে।

ইত্তেফাক/অনি