ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় অনিক (৮)নামের এক স্কুল ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। ছাত্র নিহতের ঘটনায় স্থানীয়রা দুটি বালুবাহি মিনি ট্রাক পুড়িয়ে দিয়েছে। শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। অপর দুর্ঘটনা খড়িখালি দাসপাড়ায় ঘটে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, শনিবার বেলা ১১ টার দিকে কাতলাগাড়ী বাজারে একটি বালু বোঝাই ট্রাক কীর্তিনগর গ্রামের লিটন মিয়ার ছেলে অনিককে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অনিক কাতলাগাড়ি সরকারি প্রাথমিক স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বালিবহনকারী ২ টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাক দুটি পুড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুন: পহেলা বৈশাখে মোটরসাইকেলে কেবল স্বামী-স্ত্রী একসঙ্গে বসতে পারবে
অপরদিকে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকাল ৫টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী দাসপাড়ায় সবজি বোঝায় পিকআপ ভ্যান উল্টে বাঘারপাড়া উপজেলার দহখোল গ্রামের আনিচুর রহমান নামের একজন নিহত হয়। এ সময় সোহরাব হোসেন নামের আরেকজন আহত হয়।
ইত্তেফাক/এমআরএম

