নাটোরের সিংড়ায় ২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের বীজ ও সার বিনামূল্য ক্ষুদ্র-প্রান্তিক চাষীদের মধ্যে বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন: ওসমানীনগরে স্কুলে মেয়েদের জন্য ‘গার্লস ফ্যাসিলিটিজ’ কক্ষ
পরে তিনি জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় সিআইজি দলের ১০ জন কৃষককে পাওয়ার টিলার প্রদান, ৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান এবং ৫ মে চক্ষু ক্যাম্প সফল করার লক্ষে মতবিনিময় সভা করেন।
ইত্তেফাক/অনি

