শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৬:৪৯

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে কৌশিক মল্লিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে টুঙ্গিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের ননী গোপাল মল্লিকের ছেলে।

আরও পড়ুনঃ নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠলো জেলের মরদেহ

নিহতের জেঠা ডা. পতিরাম জানান, বিকালের দিকে বৈদ্যুতিক পোলে উঠে ডিস এন্টেনার সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় কৌশিক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু