ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাগমারা বাজারের চাঁদনী প্লাজা মার্কেট ঘাট থেকে পঁচন ধরা ঐ লাশ উদ্ধার করা হয়।
মরদেহের মুখে কাঁচা-পাকা ছোট দাড়ি আছে। শরীরে কালো রংয়ের গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পরা। ডান হাতে কালো রংয়ের গ্লাভস।
আরও পড়ুনঃ শ্রীলংকায় বোমা হামলা: ৩ জেলায় র্যাব ৮ এর নিরাপত্তা জোরদার
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/নূহু

