সিরাজগঞ্জের রায়পুরে দুই মাদক কারবারীদের মধ্যে 'বন্দুকযুদ্ধে' মোহন শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে শহরের মাহমুদপুর মহল্লার হায়াত আলীর ছেলে। মঙ্গলবার ভোর রাতে রায়পুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'ফণি' ভয়ঙ্কর রূপ নিয়েছে
সিরাজগঞ্জ সদর থানার ওসি আবু দাউদ জানান, মাদক ব্যবসা নিয়ে নুরুল ইসলাম ওরফে মোহন শেখের সাথে এলাকায় আরেকটি মাদক ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার ভোর রাতে রায়পুর স্টেশন এলাকায় তাদের মধ্যে গোলাগুলি হয়। এতে মোহন শেখ প্রতিপক্ষের গুলিতে নিহত হন। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ইত্তেফাক/এমআরএম
