সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মান্দার ২জন নিহত

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৪০

সৌদি আরবের রাজধানী রিয়াদের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন নওগাঁর মান্দা উপজেলার।

নিহতরা হলেন, জেলার মান্দা উপজেলার  মোঃ তফিজ উদ্দিন মৃধা​র ছেলে গিয়াস উদ্দিন মৃধা​ (মাতা: মোসাঃ হামিদা​) পাসপোর্ট নম্বর:  BL 0177817​ এবং একই উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে মোঃ মানিক (মাতা: মোছাঃ মানিকজান) পাসপোর্ট নম্বর:  BX 0505953​।

বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের সকলের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি দূতাবাস। দূতাবাসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে ওইদিন রওনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই গাড়িতে ১৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো ২জন আশঙ্কাজনক অবস্থায় রিয়াদের সাকরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। 

আরও পড়ুনঃ নবীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন ।

ইত্তেফাক/নূহু