শায়েস্তাগঞ্জে ডাকাতি, জিম্মি করে সর্বস্ব লুট

আপডেট : ১১ মে ২০১৯, ২০:২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন লেঞ্জাপাড়া গ্রামের ডা. নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শুক্রবার (১০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত ডা. নজরুল ইসলাম জানান, গভীর রাতে ছয় সদস্যের মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

আরও পড়ুন: মাদরাসায় স্মার্টফোন ব্যবহার করে নকল, হাতেনাতে ধরা

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনিসুর রহমান বলেন, আলামত হিসেবে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। 

ইত্তেফাক/অনি