নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, মা হালিমা আকতার শারমিন একই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী। তাদের দুই বছরের ছেলে আব্দুল্লাহ। মুন্না ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে ৩ শ্রমিক নিহত
পুলিশ জানায়, নিজ ঘরে মা ও ছেলের মরদেহ দেখে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে মা-ছেলের মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্যে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
