হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টাসের নির্দেশে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানা গেছে।
“ধর্ষককে আড়াল করতে অন্তসত্ত্বা কিশোরীর সঙ্গে অন্য যুবকের বিয়ে” শিরোনামে গত ২৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ওসি জাহাঙ্গীর আলম তালুকদারকে গত ১৯ মে পুলিশ হেডকোয়াটার্সের এক অফিস আদেশে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম বার গত ২২ মে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদারকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি হাফেজ ইলিয়াস নামের এক মাদ্রাসা শিক্ষককে থানায় ডেকে নিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরীর সঙ্গে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে জোরপূর্ব বিয়ে দেয় ওসি জাহাঙ্গীর আলম তালুকদার। এরপর গত ১৯ এপ্রিল ওই কিশোরী একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। এ ঘটনার মূল ধর্ষককে বাদ দিয়ে এক নির্দোষ ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মূল ধর্ষক সহ দুজন ও অজ্ঞাত নামা তিন জনকে আসামি করে মোট ৫ জনের নামে আদালতে মামলা দায়ের করেন।
হালুয়াঘাট থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) শ্যামল কুমার ধর এ প্রতিবেদককে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/এএম

