পুকুরে পাওয়া গেলো ৩ ফুট বিষ্ণু মূর্তি

আপডেট : ২৫ মে ২০১৯, ১৬:৪৭

চাঁদপুরের কচুয়ায় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ মে) বিকেলে উপজেলার করইশ গ্রামের একটি পুকুর থেকে বিষ্ণু মূর্তিটি তোলা হয়। পরে কুচয়া থানা পুলিশ উপজেলার করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ি থেকে তা উদ্ধার করে। মূর্তির উচ্চতা প্রায় সোয়া তিন ফুট, প্রস্থ ১৯ ইঞ্চি ও ওজন ৮২ কেজি।

পুলিশ জানায়, ওই গ্রামের ওয়ালী উল্যাহ, ওসমান, আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় পায়ে শক্ত কোনো বস্তুর আঘাত পায়। সেখানে মাটি খুড়ে মূর্তিটি তোলা হয়। পরে মূর্তিটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: হালুয়াঘাটের সেই বিতর্কিত ওসি প্রত্যাহার 

হস্তান্তরের জন্য মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/অনি