সুন্দরগঞ্জে বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:৪৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ঝিনিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে শনিবার নিখিল চন্দ্র বর্মণ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিখিল চন্দ্র ওই গ্রামের মৃত ক্ষেত্র মোহন বর্মণের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, শুক্রবার সন্ধ্যায় নিখিল চন্দ্র বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের একটি বাঁশের সঙ্গে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

আরও পড়ুন: লাখাইয়ে সংঘর্ষের ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে পুলিশের মামলা

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।

ইত্তেফাক/নূহু