নাটোরে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত, ৪ জন সদর হাসপাতালে ভর্তি

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৭:৪৫

নাটোর সদরে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। নাটোর সদর হাসপাতালের ডেঙ্গু সেলের চিকিৎসক জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: রবিউল আওয়াল জানান, ডেঙ্গু রোগীদের মধ্যে যারা গুরুতর অসুস্থ কেবল তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সাধারণ ডেঙ্গু রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।

নাটোর হাসপাতালের আরএমও ডা. আবুল কালাম আজাদ জানান, নাটোরে সরকারি-বেসরকারি হাসপাতালে পরীক্ষায় ১৪জনকে ডেঙ্গু আক্রান্ত হিসাবে পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে যৌন হয়রানি করা যুবকের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

অপরদিকে নাটোর সদর হাসপাতালে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডেঙ্গু রোগের পরীক্ষা। এর আগে সদর হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা ছিলো না।

ইত্তেফাক/নূহু