আদিতমারীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৩:৪৯

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে হাফেজুল ইসলাম (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াবদা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত হাফেজুল একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় বরেন্দ্র সেচ প্রকল্পের বৈদ্যুতিক মিটারের লাইন ভাড়া নিয়ে হাফেজুল নিজের অটোরিকশা চার্জ দিতেন। প্রতিদিনের ন্যায় ওইদিন রাতে চুরি যাওয়ার ভয়ে তিনি অটোরিকশা সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে রাখেন। সকালে অটোরিকশা নিতে গেলে ওই তার স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ভৈরবে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইত্তেফাক/এমআরএম