পলাশে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:১২

নরসিংদীর পলাশেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। উপজেলায় গত কয়েক দিনে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিদিন স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার সুবিধা তেমন না থাকায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী রোগী ডেঙ্গু পরীক্ষায় ভিড় করছে স্থানীয় ক্লিনিক গুলোতে। এদিকে ক্লিনিকগুলোও ডেঙ্গু রোগী ভর্তি না করে ঢাকায় হস্তান্তর করছে। অপরদিকে পলাশের বেসরকারি অনেক ক্লিনিকে নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। 

উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার রওশন জেনারেল (প্রাইভেট) হাসপাতালে গত জুলাই মাসে ১২ জন ও আগস্ট মাসের প্রথম দিনে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান জানান।

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সকল সম্ভাবনা হারিয়ে ফেলে: প্রধানমন্ত্রী

এ বিষয়ে জানতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বেলালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ইত্তেফাক/নূহু