ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুজ্বরে এক কিশোরের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৫:৫১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামে রবিউল ইসলাম (১৭) নামে এক কিশোর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার ভোর ৫ টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মৃত রবিউল ইসলাম উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ রবিউল ইসলাম ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জুলাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সে। মঙ্গলবার না ফেরার দেশে চলে যায় রবিউল। 

আরও পড়ুন: বিরামপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডা: আবু মো: খায়রুল কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিউলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু