মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম সফর উদ্দীন (৫৫)। উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। নিজ জমিতে ঔষধ স্প্রে করতে গিয়ে মঙ্গলবার সকাল ১১টায় পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইনের জমিতে ছিড়ে পড়ে থাকা সাবলাইনে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মারা যান সফর উদ্দীন। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সে সময় তাকে বাঁচানোর জন্য সফর উদ্দীনের মেয়ে এগিয়ে এলে তিনি নিজেও আহত হন।
আরও পড়ুন: মাদারীপুরে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার বলেন, সংবাদ শোনার পর আমার অফিসের কয়েকজনকে সেখানে পাঠানো হয়েছে। তারা তদন্ত করে ফেরার পর বিষয়টি জানা যাবে।
ইত্তেফাক/নূহু

