জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিনে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপতালের পক্ষ থেকে এ জানানো হয়েছে।
পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু, ফজিলাতুন্নেছা এবং ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মেনাজাত করা হয়েছে। এ সময় চক্ষু হাসপতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ, উপ-পরিচালক ডা. অমৃত লাল বিশ্বাস, অরবিস ইন্টারন্যাশনালের সিনিয়র মনিটরিং ও এভুয়েলেশন ম্যানেজার মোহাম্মদ আওলাদ হোসাইন, আইক্যাম্প কো-অর্ডিনেটর দীপক সরকার, হাসপতালের কাউন্সিলিং স্পেলালিস্ট পূরবী ঠাকুরসহ পদস্থ কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদে কোরানখানী, মিলাদ ও বিশেষ দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/আরকেজি

