আর পরীক্ষা দেওয়া হলো না শাকিলার। বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোহাপুর এলাকায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে মৃত্যু হয়। শাকিলা উপজেলার পোহাপুর গ্রামের ইয়াহিয়ার মেয়ে। সে শাকিলা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সহপাঠীরা স্কুলে যাওয়ার সময় পুকুরের পাড়ে শাকিলার জামাকাপড় দেখতে পায়। তারা পরিবারকে খবর দিলে পরিবারের লোকেরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: দেশ যত উন্নত হবে মানুষের সমস্যা তত বাড়বে: স্বপন ভট্টাচার্য্য
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

