ভেজাল মিশিয়ে বিদেশি মদ তৈরি, সরঞ্জামসহ আটক ৩

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৬:০১

গোপালগঞ্জে বিদেশি মদ তৈরির সরঞ্জাম ও দুইশ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের মডেল স্কুল রোডের একটি বাড়ি থেকে তাদের বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার রূপসা উপজেলার গিলাতলা গ্রামের অমিয় দত্তের ছেলে দেবব্রত দত্ত (৩৮), একই উপজেলার সিংগুরডাঙ্গা গ্রামের পুলিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩৮) ও খুলনা জেলার  ফুলতলা উপজেলা সদরের ইব্রাহিম হাওলাদারের মেয়ে শামীমা শারমীন (২৪)।

আরও পড়ুন: পচা মাংসের হালিম বিক্রি, ব্যবসায়ীদের ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জ সদর থানার এসআই বকুল জানান, আটক ব্যক্তিরা দেড় মাস আগে বাড়ি ভাড়া নিয়ে সেখানে কেমিক্যালের সঙ্গে বিদেশি মদ মিশিয়ে ভেজাল মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/অনি