পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারি, বনরক্ষী কর্মকর্তাদের ছুটি সীমিত

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৭:৩২

পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারী করা হয়েছে। বনরক্ষী ও কর্মকর্তাদের ছুটি সীমিত করা হয়েছে। ঈদের সময় চোরাশিকারীদের অপতৎপরতা ও কাঠ পাচারকারীদের ঠেকাতে বনবিভাগ এ পদক্ষেপ নিয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মোঃ জয়নাল আবেদীন বলেন, ‘ঈদকে সামনে নিয়ে গোটা সুন্দরবনে রেড এলার্ট জারি করা হয়েছে। এ সময় বনকর্মীদের ছুটি সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবে না ‘

আরও পড়ুন: ১৮ বছর পর স্ত্রী-সন্তানের স্বীকৃতি দেওয়ায় কারামুক্তি

তিনি বলেন, ‘ঈদের সময় এক শ্রেণির লোক সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে বন্যপ্রাণী হত্যা ও গাছ কাটার অপচেষ্টা চালায়। এদের রুখতে বনবিভাগ সুন্দরবনে তাদের নজরদারী ও টহল জোরদার করেছে। এ সময় বনবিভাগের পাশাপশি সিপিজি, সিএমসি এবং স্মার্ট পেট্রোল টিম তাদের কার্যক্রম আরও জোরদার করবে। ঈদের সময় সমগ্র সুন্দরবন পুরো নিরাপত্তা বলয়ে থাকবে।’

ইত্তেফাক/নূহু