যশোরের কেশবপুরে ৪ জন গৃহবধূসহ ৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা জানান, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যাথা অনুভব করছেন।
শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় উপজেলার চিঙড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী পপি (৩২), মূলগ্রামের গৌরঙ্গ অধিকারীর স্ত্রী মধুমিতা অধিকারী (৩০), একই গ্রামের মানিক অধিকারীর স্ত্রী কবিতা (৩৮), জাহানপুর গ্রামের মদন দাসের স্ত্রী শ্যামলী দাস (২৮), শ্রীফলা গ্রামের মৃত শিবুপদ দের ছেলে ব্যবসায়ি তরুন দে (৩৫), আলতাপোল গ্রামের মৃত জয়কৃঞ্চ সেনের ছেলে সনাতন সেন (৩৫), কন্দর্পপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মফিজুর রহমান (৩০), বাওশলা গ্রামের মৃত কেরামত খানের ছেলে আব্দুল জলিল (৪০) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত আব্দুল জলিল জানান, তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় সড়কে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে জ্বরে আক্রান্ত হন। সেখান খেকে ফিরে কেশবপুর হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন।
আরও পড়ুন: খুলনায় সহপাঠীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল মিজান রুমী বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত স্ট্রীপ রয়েছে। আক্রান্ত রোগীদের মশারির মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু
