দুইদিন আগে নিখোঁজ হয়েছিলেন ফাহিম (২২)। দুইদিন পর চট্টগ্রামের একটি ভবনের ছাদের পরিত্যক্ত পানির ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাহিমের বাড়ি চান্দগাঁও বলিরহাট হলেও কর্মস্থলে যাওয়ার সুবিধার্থে তিনি আবু কলোনিতে চাচার বাসায়ও থাকতেন। তাৎক্ষণিকভাবে ফাহিমের পরিবারের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন, শুক্রবার দুপুরে চকবাজার থানার ডিসি রোডের আবু কলোনির দুইতলা একটি ভবন থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে মৃতদেহটি। প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: উলিপুরে ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্যমূল্য বঞ্চিত পাটচাষীরা
ওসি বলেন, '২০ অগাস্ট সকালে চাকরিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন ফাহিম। কিন্তু ওই ভবনটিতে তিনি কেন গিয়েছিলেন সে কারণ জানা যায়নি।'
ইত্তেফাক/নূহু

