নারায়ণগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রী খুন

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:৫৯

নারায়ণগঞ্জ শহরের তাতীপাড়ায় সোলেমান হোসেন অপু (২৮) নামের যুবক খুন হয়েছেন। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

শুক্রবার রাত ৮টায় ওই ঘটনা ঘটে। নিহত অপু বাবুরাইল এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে। 

পরিবারের লোকজন জানান, অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি।শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে তাতীপাড়া এলাকায় যায় অপু। ওই সময়ে অজ্ঞাত লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা নিহত

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/কেকে