পালিত বাবার ছুরিকাঘাতে প্রতিবন্ধী মেয়ের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৫:৪০

যশোরে পালিত বাবার ছুরিকাঘাতে সুমী আক্তার (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগরাইল গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর নাজমুল হোসেন পালিয়েছেন।
 
কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, শারীরিক প্রতিবন্ধী সুমি ও তার মাকে রেখে বাবা চলে যান। পরবর্তীতে সুমির মা রেশমা খাতুনের সঙ্গে নাজমুল নামে একজনের বিয়ে হয়। নাজমুলের সংসারে পাঁচ সন্তান রয়েছে। নাজমুল ঢাকায় রিকশা চালান। আর সুমি ও তার মা ঢাকায় ঠেলাগাড়ি চালিয়ে ভিক্ষা করেন। তাদের ভিক্ষার জমানো টাকা থেকে আরেক মেয়ে সাথীর বিয়ের জন্য ২০ হাজার টাকা ধার নেন নাজমুল। ঈদের পর সুমিকে ওই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু ঈদের পরেও সেই টাকা ফেরত না দেয়ায় বুধবার গ্রামের বাড়িতে নাজমুলের কাছে সুমি পাওনা টাকার জন্য চাপ দেন। এ নিয়ে দুপুরে নাজমুলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। রাতে মেয়েটি আগরাইল গ্রামে তার নানির বাড়িতে ছিল। রাতে ওই বাড়িতে ঢুকে সুমির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান নাজমুল। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার ভোরে সুমির মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: ফ্রান্স ও জার্মানি ব্রাজিল কিনে নিতে চায় : প্রেসিডেন্ট বোলসোনারো
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, সুমির পেটে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এমআই