বরিশালে ট্রাক চাপায় সৌরভ মল্লিক (১৩) স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বোয়ালিয়া বাজার বেপরোয়া ট্রাক চাপায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত সৌরভ মল্লিক নলছিটির রাজনগর এলাকার আ. কুদ্দুস মল্লিকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়তো।
আরও পড়ুন : চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম জানান, ট্রাক চাপায় ওই স্কুল ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। তবে চালক ঘটনার পর পালিয়ে গেছে।
ইত্তেফাক/কেআই

