গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে সায়েম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সায়েম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজেদুর রহমানের একমাত্র ছেলে।
সায়েমের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সায়েম বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

