ছাত্রীর নামে ফেসবুক আইডি খোলায় যুবক গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া এক ছাত্রীর নামে ভুয়া ফেইবুক আইডি খোলার অভিযোগে ডিজিটাল আইনে দায়ের করা মামলায় নিখিল মণ্ডল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিখিল উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নলিনী মণ্ডলের ছেলে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, নিখিল একই এলাকার বাসিন্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটে দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীর নামে নিজের মোবাইল থেকে ভুয়া ফেসবুক আইডি চালু করে। পরে ওই ছাত্রী ও তার পরিবার সম্পর্কে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ পোস্ট করে। 

ছাত্রীটির পরিবার থেকে স্থানীয়ভাবে বিষয়টি নিখিলের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে বরং ছাত্রীর পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসছিলো। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসকে অবহিত করা হয়। 

আরও পড়ুন: গোয়ালঘরকে স্কুল দেখিয়ে টিআর প্রকল্পের টাকা আত্মসাৎ

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে নিখিল মণ্ডলকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকিব আকরাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত নিখিল মণ্ডলকে গ্রেফতার করে ওই দিনই আদালতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি