পীরগাছায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পবিত্রঝাড় গ্রামে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
ওই শিক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া গ্রামের শেখ আহমেদের ছেলে মুরাদ আহমেদের (২২) সঙ্গে ৮ মাস পূর্বে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে মুরাদ তার আত্মীয় স্বজনের বাড়িয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
গত ৩১ আগস্ট মুরাদ ওই শিক্ষার্থীকে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে যায়। এ সময় মুরাদের মা ও ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মুরাদ পালিয়ে গেলে ওই শিক্ষার্থীকে পরিবারের লোকজন বেধড়ক মারপিট করলে গুরুতর আহত হয়।
আহত ওই শিক্ষার্থীকে এলাকাবাসী উদ্ধার করে ওই রাতেই পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় ওই র্শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মুরাদসহ ৩জনকে আসামি করে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে জেলা জামায়াতের সেক্রেটারি ও বাড়ির মালিকসহ ১৬ জন গ্রেফতার
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, 'ধর্ষণের শিকার কিশোরীকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩জনেক আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।'
ইত্তেফাক/নূহু

