মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৬

ময়মনসিংহের গৌরীপুরে সুরিয়া নদীতে বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হক কৃষক ওয়াজকুরুনি (৩০)। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে উপজেলার মাওহা ইউনিয়নের ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ওয়াজকুরুনি উপজেলার মাওহা ইউনিয়নের বাউশালীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি বাড়ির পাশে সুরিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন নৌকা নিয়ে নদীতে মধ্যরাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শুক্রবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরিয়া নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ঠিকই কিন্তু সেই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি’

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্য ও ফায়ারম্যান সারোয়ার আলম খান লিংকন জানান, ঘটনাস্থলে আসার পর নদীতে আধাঘণ্টা অভিযান চালিয়ে কৃষক ওয়াজকুরুনির মরদেহ উদ্ধার কর হয়েছে।

ইত্তেফাক/অনি