টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩

গাজীপু‌রের টঙ্গীতে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শ‌নিবার ভো‌রে টঙ্গী পূর্ব থানাধীন ক‌লেজ‌গেট এলাকায় এ ঘটনা ঘ‌টে‌। নিহত কামরুল না‌টোর সদর থানার শ্রী কৃষ্ণপুর এলাকার মৃত আবুল কা‌শে‌মের ছে‌লে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হো‌সেন জানান, ভোরে টঙ্গীর ক‌লেজগেট এলাকায় ‌ছিনতাইকারীরা কামরুল ইসলামকে ছু‌রিকাঘাত ক‌রে। এতে অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আগুন

তিনি আরও জানান, মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম