নেত্রকোনায় গাছে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৫

নেত্রকোনায় গাছে গলায় ফাঁস লাগানো ইফতেখার ছোটন ভুইয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে বাংলা ইউনিয়নের ময়রুহী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ইফতেখার ছোটন ভুইয়া শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারনা সে আত্মহত্যা করতে পারে।

আরও পড়ুন: একই পরিবারের ৫ জন বাক প্রতিবন্ধী: জোটেনি সরকারি সহায়তা

পুলিশ জানায়, আজ ভোরে  ছোটনের বড় ভাই সকালে ঘর থেকে বের হয়েই তার ভাইকে কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশে পাশের লোকদের খবর দেয়। পরে তাদের উপস্থিতিতে ছোটনের লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা সদর থানার ওসি ( তদন্ত) মো. নাজমুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম