গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর আলমবাজারে ইজিবাইক ও স্যালোইঞ্জিনচালিত বালুভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক মজনু হোসেন (৪২) নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের আরোহী শিশুসহ দুইজন গৃহবধূ আহত হয়েছেন।
মজনু হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের আবুল কালামের ছেলে। আহত হয়েছেন নিহতের ভাবী জাকিয়া খাতুন ও তার শিশু সন্তান। রবিবার বেলা ১২টা ১০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা হত্যার মূল আসামি গ্রেফতার
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
ইত্তেফাক/নূহু

