বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৩৫ জেলে নিখোঁজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪২

বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরা ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে ট্রলারসহ ৩৫ জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের গঙ্গামতির দক্ষিণে মাছ ধরার সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের পাড়েরহাটের ইকবাল আড়তদারের মালিকানা এফবি আল-ছত্তার ডুবে গেলে ১৮ জেলে নিখোঁজ হন। এর কিছুক্ষণ পরই পার্শবর্তী পিরোজপুরের নিমাই বাবুর মালিকানা এফবি পুর্ণিমা ট্রলারের ১৭জন জেলেসহ ডুবে যায়। 

আরও পড়ুন : পূর্ণিমায় তাজমহল দর্শন!

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ট্রলার ও জেলেদের সন্ধান পাওয়া যায়নি। 

ইত্তেফাক/কেআই