সিরাজগঞ্জের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৪

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বিসিক শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই শাহাবুদ্দিন আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিসিক শিল্প পার্ক এলাকায় রেল লাইন ঘেষে হেঁটে যাচ্ছিলেন ঐ বৃদ্ধ। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী  ধূমকেতু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যান। এরপর ট্রেনের চাকায় কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র

প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু