ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল নামে সাত মামলার আসামি নিহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডেঙ্গুতে এ পর্যন্ত ২০৩ জনের মৃত্যু
জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে- এমন খবরে রাতে ডিবির দুটি দল উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে অন্যরা চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে পাওয়া যায়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ইত্তেফাক/এমআরএম
