পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। তারা হলেন পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ফেন্সি বেগম (৩০) এবং বরণ গ্রামের আক্কাসের ছেলে আব্দুল আলীম (৪৫)।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ফেন্সি বেগম (৩০) তার মাটির ঘরের মেঝে লেপ দেওয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এছাড়া দুপুর ১টার দিকে পাঁচবিবি পৌর এলাকার দমদমা মহল্লার সাবেক অধ্যক্ষ সোলায়মান আলী দেওয়ানের বাড়ির ছাদে রড বিছানোর সময় আব্দুল আলীম বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

আরও পড়ুন: শৈলকূপায় সাপের কামড়ে দুই সহোদরের মৃত্যু

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু