জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:৪১

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে রাকিবুল ও ভাই বাবলু হোসেনও আহত হন। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, অটোচালক নজরুল আজ সকালে তার বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত সেখানে বিদ্যুতের একটি ছেঁড়া তারে তার হাত পড়লে নজরুলের শরীর বিদ্যুতায়িত হয়। বিপদ বুঝে উদ্ধার করতে গিয়ে তার ছেলে রাকিবুল ও ভাই বাবলু আহত হন। পরে তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ১২ বছর সম্পর্কের পর বিয়েতে নারাজ তরুণী, অনশনে প্রেমিক

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান, অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নজরুল মারা গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু