ভারতে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:২৪

ভারতের তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর এনডিটিভির।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লিতে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তি একই বিল্ডিংয়ে থাকতো। ওই বিল্ডিংয়ে পাহারাদার হিসেবে কাজ করতো সে।  

রবিবার শিশুটির বাবা-মা কাজে বাইরে গেলে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

আরো পড়ুন: গুগলের ‘ভিখারি’ পাকিস্তানের প্রধানমন্ত্রী!  

পুলিশ জানায়, অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার কর হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। 

শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ইত্তেফাক/এসআর