চীনে সংস্কার বিপ্লবের ৪০তম বার্ষিকী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:১৮

চীনে মঙ্গলবার সংস্কার বিপ্লবের ৪০তম বার্ষিকী পালিত হচ্ছে। এই সংস্কার বিপ্লব দেশটির আমূল ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। যা গোটা বিশ্বকেও প্রভাবিত করেছে। খবর সিনহুয়া’র।  

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য চীনা নেতৃবৃন্দ দেশটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে গ্রেট হল অব দ্য পিপল ইন বেইজিং এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 

আরো পড়ুন: সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৬২ জঙ্গি 

চীনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়েছে।  দেশের উন্নয়ন ও কৃতিত্বে ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে ১০০ জন চীনা নাগরিককে সম্মাননা প্রদান করা হবে।  

ইত্তেফাক/এসআর