'সরকারের কার্যক্রম খুব বেশিদিন বন্ধ থাকবে না'

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১১:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আশা প্রকাশ করে বলেন, সরকারের কার্যক্রমগুলো খুব বেশি দিন বন্ধ থাকবে না। খবর বার্তা সংস্থা এএফপি’র।  

ট্রাম্পের সীমান্তে দেয়াল নির্মাণে অর্থায়ন ও অভিবাসন নিয়ে চলমান বিবাদের জের ধরে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। 

তিনি টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘আশা করছি খুব বেশি দিন কার্যক্রম বন্ধ থাকবে না।’

এছাড়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, অবৈধ কোন অভিবাসীর জন্য আমেরিকা নয়। আমেরিকায় প্রবেশ করতে হলে অবশ্যই বৈধ উপায়ে আসতে হবে। 

আরো পড়ুন: চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩ 

তিনি অভিবাসীদের ‘বিপজ্জনক’ বলেও উল্লেখ করেন। অভিবাসীদের রুখতে তিনি সীমান্তে কড়া সুরক্ষা চান।

তিনি বলেন, তাদের রুখতে অবশ্যই সীমান্তে সুরক্ষা জোরদার করতে হবে অথবা সীমান্তে বড় দেয়াল তৈরি করতে হবে।   

ইত্তেফাক/এসআর