পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নয়াদিল্লি। খবর ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের।
নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। তারা আবেদন করলেও গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। কূটনীতিকদের সঙ্গে কেউ দেখা করতে চাইলে, তাদেরও হয়নরানি করা হচ্ছে।
ভারতের দাবি, ডিসেম্বরের গোড়ায় ভারতীয় দূতাবাসে একজন ঢুকে পড়ার চেষ্টা করছিল। এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন পাকিস্তানে কর্মরত কূটনীতিকরা।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা অভিযোগের বিষয়ে ইমরান খান সরকার কী ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে নয়াদিল্লি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনঃ গলায় দড়ি দিয়ে ঝুলছেন মা, নাড়ির সঙ্গে ঝুলছে নবজাতক!
তবে এটিই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় কূটনীতিকদের হয়রানির অভিযোগ এনেছিল নয়াদিল্লি। চলতি বছরের মে মাসের মাঝামাঝিতে ঘটনাটি ঘটে। তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশ্যেই এ নিয়ে সরব হয়েছিল।
ইত্তেফাক/টিএস

