করোনা ভাইরাস: ইরাকে প্রথম প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:০১

চীন থেকে উৎপত্তি হয়ে বিশ্বের প্রায় ৭৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরাকে প্রথম কোন বৃদ্ধ ব্যক্তির মৃতের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থা।

ইরাকি সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর ইরাকে ৭০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সুলাইমানিয়ায় এই মৃত্যু ইরাকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম খবর। সুলেমানিয়াহ স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে তাকে করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছিল। 

বিশ্বের ৭৮টি দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ৯৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। শুধু চীনেই এই ভাইরাসে ২ হাজার ৯শ' ৫০ জনের মৃত্যু হয়েছে।  তবে চীনের দাবি, এখন করোনায় তাদের দেশে আক্রান্ত ও মৃতের হার কম। তবে চীনের বাইরে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরানে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।

আরও পড়ুন: ইরানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯২

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/আরআই