তাইওয়ান প্রসঙ্গে চীনের হুমকি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১১:৩৪

তাইওয়ান প্রসঙ্গে একধরণের হুমকি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং বুধবার বলেছেন, তাইওয়ানের একত্রিকরণ নিশ্চিত করার একটি পন্থা হিসেবে বেইজিং সেখানে তাদের সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না।

এ সময় জোরদিয়ে তিনি আরো বলেন, তাইওয়ান কোন একদিন মূল ভূখন্ডের সঙ্গে আবারো একীভূত হবে।

এছাড়া শি বলেন, বেইজিং সেখানে বহিরাগত বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পথ ধরে রেখেছে যাতে শান্তিপূর্ণ একত্রীকরণের এবং তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী কর্মীদের ব্যাপারে পদক্ষেপ নেয়া যায়। 

আরো পড়ুন: মালিতে রাখালদের হামলায় নিহত ৩৭ 

চীনের প্রেসিডেন্ট শি আরো বলেন, তাইওয়ানের নাগরিকদের বুঝতে হবে তারা যে স্বাধীনতা চাচ্ছে তা তাদের শুধু দুর্ভোগই বয়ে আনবে। 

এছাড়া তিনি তাইওয়ানকে সতর্ক করে বলেন, চীন তাইওয়ানের স্বাধীনতা পাওয়ার চেষ্টামূলক কোন ধরণের কর্মকাণ্ড মেনে নিবে না। তথ্যসূত্র: এএফপি, বিবিসি। 

ইত্তেফাক/এসআর