প্রথমবারের মতো প্রাইভেট মহাকাশ মিশন শেষ করে পৃথিবীতে নিরাপদে এসে পৌঁছলেন মার্কিন স্পেস এক্স'র দুই নভোচারি ডগ হার্লে এবং বব বেহনকেন ৷ স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাশ্যুট নিয়ে সেফ ল্যান্ডিং করেন তারা।
এদিকে এই দুই নভোচারি ফেরার দৃশ্য লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ জানা গেছে, দুই নভোচারি স্পেসএক্স'র ড্রাগন ক্যাপসুল নামক একটি মহাকাশ যানে করে পৃথিবীতে পৌঁছেন। দুই নভোচারির পৃথিবীতে নিরাপদে পৌঁছানর পরেই তাদেরকে হাততালি দিয়ে স্বাগত জানানো হয় ৷ এই প্রথমবার কোনও বেসরকারি মিশনে তারা মহাকাশে গিয়েছিলেন ৷ সেই কাজে সফল হার্লে-বেহনকেন ৷
পৃথিবীতে ফিরেই হার্লে বলেন, দারুণ অনুভূতি হচ্ছে ৷ এই মিশন শেষ করে ফিরে আসাটা অত্যন্ত সম্মানের ৷
নাসার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানানো হয় ৷ পাশাপাশি স্পেস এক্স মিশনের কন্ট্রোলের দায়িত্বে থাকা বিজ্ঞানীরা দুই মহাকাশচারিকে পৃথিবীতে স্বাগত জানান ৷ এদিকে এই ঘটনায় করে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৷
ইত্তেফাক/এআর

